ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনা আল-আমিন এতিমখানায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ
রণবীর ঘোষ কিংকর
Published : Wednesday, 8 December, 2021 at 9:51 PM
চান্দিনা আল-আমিন এতিমখানায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণকুমিল্লার চান্দিনায় আল-আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্সে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। চান্দিনা বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর আওয়ামীলীগ নেতা মো. বাহারুল ইসলাম বাহার এর উদ্যোগে শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম। এসময় ১শত ২০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে কমপ্লেক্সের হিফজ বিভাগে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- কমপ্লেক্সের সুপার মাওলানা মো. দ্বীনুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর আওয়ামীলীগ প্রচার সম্পাদক প্রভাষক মো. মাসুমুর রহমান মাসুদ, ব্যবসায়ী মো. ইউনুছ, চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো. আবদুল বাতেন, কমপ্লেক্সের হাফেজ মো. কামরুজ্জামান, মো. সিরাজুল ইসলাম প্রমুখ।