ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সেনাবাহিনীর কর্মকর্তার ফয়েজ আহমেদের পিতা আবদুল গফুরে ইন্তেকাল
Published : Thursday, 11 November, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার ফয়েজ আহমেদের পিতা আবদুল গফুর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গতকাল সকাল দশটায়কুমিল্লা ক্যান্টনমেন্ট সিএমএইচ হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। মরহুম আবদুল গফুর ভূইয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালি গ্রামের আবদু বক্সের পুত্র। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
খবর পেয়ে কুমিল্লার মানবিক সংগঠন বিবেকের সদস্যরা তার গোসল ও জানাজা সম্পন্ন করেন। পরে বুধবার বাদ আসর গ্রামের বাড়ি নাঙ্গলকোটে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।