আগুয়েরোকে তিন মাস পাবে না বার্সা
Published : Wednesday, 3 November, 2021 at 12:00 AM
তিন
মাসের জন্য আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে পাচ্ছে না
বার্সেলোনা। আগুয়েরোর কার্ডিয়াক পরীক্ষার ফল হাতে পাওয়ার পর এক বিবৃতিতে
খবরটি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
গত শনিবার স্প্যানিশ লা লিগার
ম্যাচে আলাভেজের বিপক্ষে খেলার সময় বার্সার নতুন এই স্ট্রাইকার শ্বাসকষ্টে
ভুগতে শুরু করেন। পরে ম্যাচের মাঝপথেই তাকে তুলে নেয়া হয়। ভর্তি করা হয়
হাসপাতালে। সেখানে হৃদযন্ত্রের পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানায়,
কার্ডিয়াক অ্যারিথমিয়ায় ভুগছেন আগুয়েরো।