নুনোর জায়গায় কন্তে
Published : Wednesday, 3 November, 2021 at 12:00 AM
ম্যানচেস্টার
ইউনাইটেডের সঙ্গে ম্যাচের পর চাকরিচ্যুত করা হয় টটেনহ্যাম হটস্পারের কোচ
নুনো এসপিরিটো সান্টোকে। তারপর নানা গুঞ্জনের পর এবার দলের হেড কোচ হিসেবে
দায়িত্ব দেয়া হয়েছে অ্যান্তনিও কন্তেকে। ক্লাবটির প্রেসিডেন্ট ড্যানিয়েল
লেভি এ খবর জানিয়েছেন।
মে মাসে ইন্টার মিলানকে সিরি 'আ'তে চ্যাম্পিয়ন
করে দায়িত্ব ছেড়েছেন ৫২ বছর বয়সী কন্তে। তখন তাকে টটেনহ্যামের পক্ষ থেকে
প্রস্তাব দেয়া হলেও সাড়া দেননি। তবে এবার ১৮ মাসের চুক্তিতে বাৎসরিক ১৮
মিলিয়ন পাউন্ডে টটেনহ্যামের দায়িত্ব নিলেন কন্তে।
এ ইতালিয়ান তারকার
সঙ্গে চুক্তিকালে ক্লাবটির চেয়ারম্যান ড্যানিয়েল লেভি জানান, সামনের
ট্রান্সফার উন্ডোতে কন্তেকে ১৫০ মিলিয়ন পাউন্ড দেওয়া হবে নতুন খেলোয়াড়
নেওয়ার জন্য।
টটেনহ্যাম থেকে শুধু নুনোরই চাকরি যায়নি, সঙ্গে তার কোচিং
স্টাফ ইয়ান ক্যাথ্রো, রুই বারবোসা, অ্যান্তোনিও দিয়াসকেও অব্যাহতি দেওয়া
হয়েছে। স্পার্সের ব্যবস্থাপনা পরিচালক ফ্যাবিও পারাতিচি বলেছেন, ‘আমরা জানি
নুনো এবং তার স্টাফরা মরিয়া হয়ে চেষ্টা করছেন একটি ভালো ফলাফলের জন্য।
কিন্তু আফসোস, আমাদের মাত্র ১৭ ম্যাচ পরেই এই সিদ্ধান্তাটা নিতে হচ্ছে।’