Published : Sunday, 10 October, 2021 at 12:00 AM, Update: 10.10.2021 1:24:39 AM

স্টাফ
রিপোর্টার।। দাউদকান্দির ২২নং মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়ন। স্বাধীনতার পর
এখন পর্যন্ত ইউনিয়নটিতে জয়লাভ করতে পরে নি আওয়ামী লীগ। তবে এবার বিপুল ভোটে
জয়ের মাধ্যমে ইউনিয়নটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই চান
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি সাবেক ছাত্র নেতা মো. মমিন ভূঁইয়া। এজন্য
তিনি প্রতিদিন ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। শুনাচ্ছেন আওয়ামী লীগ
সরকারের উন্নয়নের বাণী । তিনি জানান, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার
প্রার্থী হিসেবে মনোনীত করলে ইনশাআল্লাহ দিন শেষে আমি আমার মোহাম্মদপুর
পশ্চিম ইউনিয়নে বিপুল ভোটে বিজয়ী হয়ে জনগণের সেবায় নিজেকে উজার করে দিবো।
জানাগেছে,
দাউদকান্দি উপজেলার ২২ নং মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা
প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো. মমিন ভূঁইয়া ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের
রাজনীতির সাথে জড়িত। তিনি সদা হাস্যজ্বল, ন্যায় পরাণ, পরোপকারী, সমাজসেবক
হিসেবে এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের
সৈনিক। এলাকায় অসহায় গরীবদের সব সময় দাড়ান। তিনি তাঁর এলাকায় দীর্ঘ দিন
যাবৎ সরকারের উন্নয়নের বাণী প্রচার করছেন করছেন, মানুষের সুখ দুঃখের খোজ
খবর নিচ্ছেন।
নৌকার মনোনয়নের বিষয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন,
জননেত্রী শেখ হাসিনা ক্লিন ইমেজের প্রার্থীকেই মনোনয়ন দিবেন, আর আমি অবশ্যই
জননেত্রী শেখ হাসিনার প্রত্যাশিত প্রার্থী। তিনি আরও বলেন, এলাকার
সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনগণ আমাকে সমর্থন দিয়েছেন। তারা
আমাকে ভালবাসেন বিধায় আমি ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত
হলে আমার ইউনিয়নে মাদক নির্মূলের বিষয়ে এক চুল পরিমান ছাড় দিবো না। এলাকার
জনগনের ন্যায্য অধিকার ফিরিয়ে দিবো।
তিনি আরো বলেন, নৌকার মনোনয়ন পেলে
আমি পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ
মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিক ও
সুচারুভাবে বাস্তবায়নের জন্য, সর্বোপরি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে
স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করবো।