ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাবেক কমিশনার তাসেন হোসেনের দাফন সম্পন্ন
Published : Sunday, 10 October, 2021 at 12:00 AM, Update: 10.10.2021 1:24:43 AM
সাবেক কমিশনার তাসেন হোসেনের দাফন সম্পন্ননিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন ২নং ওয়ার্ড ছোটরা নিবাসী সাবেক কমিশনার তানসেন হোসেনের জানাজা গতকাল শনিবার বাদ জোহর ছোটরা
পশ্চিম পাড়া চৌমুহনী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জমির উদ্দিন জম্পি,
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান রানা, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সদস্য মোঃ মহিউদ্দিন ফারুকী, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ৩নং ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, ২নং ওয়ার্ড যুবলীগ নেতা ইকরামুল ইসলাম রুবেল,
সামসু মিয়া, মোঃ রিফ্ফাত বিন করিম নেহাল, মোঃ মনির হোসেন, ইকরাম রুবেল, রাসেদুল ইসলাম, বেলাল হোসেন, ফারুক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে ইন্তেকাল করেন ২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার তানসেন হোসেন।