ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বিশ্ব ডাক দিবস পালিত
Published : Sunday, 10 October, 2021 at 12:00 AM, Update: 10.10.2021 1:24:27 AM
কুমিল্লায় বিশ্ব ডাক দিবস পালিতনিজস্ব প্রতিবেদক।। গতকাল ৯ অক্টোবর শনিবার দুপুরে বিশ্ব ডাক দিবস উপলক্ষে কুমিল্লা প্রধান ডাকঘর সম্মুখে র্যালী ও পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের ডাক দিবস এর প্রতিপাদ্য বিষয়  "ডিজিটাল ডাকঘর -গ্রাম হবে শহর"।
২৪ হাজার গ্রামীণ শাখা ডাক কর্মচারীর ভাতা বৃদ্ধির আশ্বাস দেয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোস্তফা জব্বার স্যার এবং ডিজি সিরাজ উদ্দিন স্যারকে বাংলাদেশ গ্রামীণ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় ।
বাংলাদেশ গ্রামীণ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ এর মূল দাবি জাতীয়করণ, বক্তারা তাদের বক্তব্যে জাতীয়করণ করে তাদের বৈষম্য দূর করতে প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান।
বিশ্ব ডাক দিবসে ডাঃ মোস্তাকিমুল হাসান সিদ্দিকী পোস্ট মাস্টার ঘিলাতলা দরবার শরীফের আহ্বানে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মেহেদী হাসান, দায়েম ছাতী পোস্ট অফিস,সফিকুর রহমান, ময়ুরা পোস্ট অফিস, নিজাম উদ্দিন মক্রবপুর পোস্ট অফিস, সোহাগ লগ্ন সার পোস্ট অফিস, আবদুল আউয়াল পোস্ট মাস্টার সরাপতি পোস্ট অফিস।
এসময় বক্তব্য রাখেন মোঃ সাহিন ঘিলাতলা দরবার শরীফ পোস্ট অফিস প্রমুখ।