বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমি ভবনের উদ্বোধন
Published : Sunday, 10 October, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
কুমিল্লার
বরুড়া উপজেলা ৯ অক্টোবর ২১ ইং বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের
নতুন একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ৮ সংসদ সদস্য মোঃ নাছিমুল আলম
চৌধুরী নজরুল। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন লিংকনের
সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ
আনিসুল ইসলাম, পৌর মেয়র মোঃ বকতার হোসেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী
দায়রা জজ কেশব রায় চৌধুরী, ডাঃ আবদুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসার মোঃ সাইফুল ইসলাম, সাবেক শিক্ষার্থী মেহদী হাসান শিশির, মোঃ শাহানুর
আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন।
মত
বিনিময় সভায় বিদ্যালয়ের প্রাক্তন অনেক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
মতবিনিময় সভার আগে একতলা নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য মোঃ
নাছিমুল আলম চৌধুরী নজরুল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক কুহিনূর কবিতা।