শোক সংবাদ
Published : Sunday, 10 October, 2021 at 12:00 AM
হারুন অর রশিদ ----
বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়ন এর কৃষক লীগের সভাপতি ও উপজেলা কৃষক লীগ নেতা এবং কালিকাপুর আখন্দ বাড়ির মোঃ হারুন অর রশিদ (৬০) গত শুক্রবার সকাল ৯টায় ঢাকার হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীনে মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রাজনৈতিক নেতা কর্মী রেখে গেছেন।
শুক্রবার বাদ আছর মরহুমের নিজ গ্রাম উপজেলার বাকশীমুল ইউনিয়নের কালিকাপুর হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কৃষক লীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল হক ওরফে নুরুল ইসলাম চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান মোঃ জামশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল হোসেন শামীম, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান আখন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ আব্দুর রশিদ, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম ঠিকাদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম আখন্দ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সালাম, ফয়েজ আহমেদ মেম্বার, লিটন রেজা মেম্বার, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, জালাল উদ্দীন, ইউনিয়ন ছাত্র লীগের মোঃ ইয়াসমিন আখন্দর, সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।