মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বুড়িচংয়ে বর্ণাঢ্য র্যালি
Published : Sunday, 10 October, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। গতকাল ৯ অক্টোবর শনিবার সকাল ১০টায় কুমিল্লার বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও
ছাত্রসেনা উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য একটি র?্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটে সংক্ষিপ্ত আলোচনার এবং মিলাদ মাহফিলের মাধ্যমে শেষ।
র?্যালিটির নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজলা শাখার সহ-সভাপতি মুফতি মাওলানা মোঃ আবুল হোসেন আাল-কাদরী ও সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
র?্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বুড়িচং ইসলামীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সহ- সুপার মাওলানা গোলাম মোস্তফা, বুড়িচং মনোহর আলী দরবার শরীফের পীর মাওলানা আবদুল জব্বার, বুড়িচং উপজলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা বায়জিদ রেজা রাজাবী, উত্তর গ্রাম আঞ্জুমানে হাসানিয়া দরবার শরীফের শাহজাদা সৈয়দ মুফতি ছাবের আহম্মদ,
বাংলাদেশ ইসলামী যুবসেনা জেলা কমিটির সদস্য মুফতি রেজাউল করিম নিজামী, ভবের মুড়া দরবার শরীফর পক্ষে মাওলানা আবু কাউছার, আনন্দপুর সালাম শাহ (রঃ) জামে মসজিদের ইমাম হাফেজ মুহাম্মদ ইউসুফ রেজা, মোঃ নেয়ামত উল্লাহ মাষ্টার, মাওলানা আবদুস সালাম, গােলাম মোস্তফা মাষ্টার, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা আবু ছাঈম, মাওলানা ইসমাঈল রেজা, মােঃ জাহিদুল ইসলাম, মোঃ আরিফ হোসেন, মোঃ হাবিবুর রহমান রিফাত ও মোঃ ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাংবাদিক মারুফ হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল্লাহ, সজীব।