ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পরকিয়া প্রেমিকের সাথে দুই সন্তানের জননী উদাও
Published : Friday, 8 October, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় দেবরের  সাথে পরকীয়া প্রেমের টানে অজানার উদ্দেশ্যে পারি জমিয়েছে ভাবী শাহিনুর আক্তার (২৭)। দুই সন্তানের জননী শাহিনুর আক্তার চান্দিনা গল্লাই ইউনিয়নের মিরাখলা গ্রামের প্রবাসী আশ্রাফ হোসেনের স্ত্রী। তিনি স্বামী আশ্রাফের ছোট ভাই দেবর নাজমুল ইসলামের সাথে পরকীয়া প্রেমের টানে অজানার উদ্দেশ্যে পারি জমান। ১০ বছরের সংসার জীবনে তার ৮ বছরের একটি কন্যা সন্তান ও ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। গতকাল বৃহস্পতিবার চান্দিনা থানায় সাধারণ ডায়েরি করতে এসে এসব তথ্য জানান শাহিনুর আক্তারের শ্বশুর নজরুল ইসলাম।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান জানান, বিষয়টি অত্যন্ত দু:খজনক। যদি কেউ অভিযোগ করে আমরা ব্যবস্থা নেব। তবে এখনো পর্যন্ত আমরা এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।
শাহিনুর আক্তারের শ্বশুর নজরুল ইসলাম বলেন, ১০ বছর পূর্বে পারিবারিকভাবে আমার ছেলে আশ্রাফ হোসেনের সাথে একই ইউনিয়নের কংগাই গ্রামের লস্কর মিজিবাড়ীর মজিবুর রহমানের মেয়ে শাহিনুর আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ৮ বছর এবং ৪ বছরের দুটি সন্তান রয়েছে।  ৩ বছর আগে অধিক উপার্জনের আশায় সোদি আরব যান আশ্রাফ হোসেন। তিনি আরো বলেন, এরই মধ্যে শাহিনুর আক্তার অসামাজিক চলাফেরা দেখে আমরা অনেক বাধা দিয়েছি। এরই মধ্যে নাজমুলের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে শাহিনুর। গত ১ সেপ্টেম্বর তারা দুজন অজানার উদ্দেশ্যে পারি জমান। তাদেরকে অনেক স্থানে খুজেও পাওয়া যায়নি। ঢাকা, চট্টগ্রাম, চৌদ্দগ্রাম, নোয়াখালীসহ আশে পাশের সম্ভাব্য সকল স্থানে তন্ন তন্ন করে খুজেছি। মান সম্মানের ভয়ে আমরা বিষয়টি নিয়ে কোথাও যেতে চাইনি।
তিনি আরো জানান, শাহিনুর আক্তার উদাও হওয়ার সময় ঘর থেকে টাকা পয়সা, সোনা গহনা নিয়ে পালিয়ে যায়। বিষয়টি মেয়ের বাবা মা জানতো বলে তাদের ধারণা। স্থানীয় কিছু ব্যক্তির পরামর্শ থাকতে পারে বলে মনে করছেন।