ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকায় ফের একদিনে শতাধিক মৃত্যুর রেকর্ড
Published : Sunday, 8 August, 2021 at 6:39 PM
ঢাকায় ফের একদিনে শতাধিক মৃত্যুর রেকর্ডদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪১ জন। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৫ জন, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৬৫২ জন। 

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ২৯৯ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন। আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।