ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাকরির নামে প্রতারণা, চক্রের সদস্য গ্রেফতার
Published : Sunday, 8 August, 2021 at 6:32 PM
চাকরির নামে প্রতারণা, চক্রের সদস্য গ্রেফতারসেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণার অভিযোগে কামাল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার ভোরে সদর উপজেলার গহেরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

তিনি ওই গ্রামের বক্কার মোল্যার ছেলে। তার কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সেনাবাহিনীর মালি পদে ভুয়া নিয়োগপত্র ও ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

যশোর ডিবির ওসি রুপন কুমার সরকার জানান, যশোর সদর উপজেলার রাজাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মধু হোসেনকে (২৪) সেনাবাহিনীর মালি পদে চাকরি দেয়ার প্রলোভনে ২০২০ সালের ৯ জুন ৬ লাখ টাকা নেয় অভিযুক্ত কামাল হোসেন। বিনিময়ে তিনি সেনাবাহিনীর মালি পদে ভুয়া নিয়োগপত্রসহ ভুয়া আইডি কার্ড প্রদান করেন। 

মধুকে নিয়ে ঢাকা সেনানিবাসে যান এবং যশোর সেনানিবাসে বদলি হওয়ার কথা বলে বাড়িতে পাঠিয়ে দেয় প্রতারক চক্র। এ ঘটনায় শনিবার দিবাগত রাত ১২টার পর কোতয়ালি থানায় মামলা করেন রবিউল ইসলাম। রোববার ভোরে কামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

এ সময় তার কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প, সেনাবাহিনীর মালি পদে ভুয়া নিয়োগপত্র ও ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।

ডিবি ওসি বলেন, সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার নামে ওয়েবসাইট খুলে প্রতারক চক্র ভুয়া চাকরির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ চক্রটির সন্ধানে ডিবি কাজ করছে।