ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৬ মাদক কারবারী গ্রেফতার
মাসুদ আলম
Published : Sunday, 8 August, 2021 at 5:20 PM
কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৬ মাদক কারবারী গ্রেফতারকুমিল্লায় মাদক পাচারকারী চক্রের ২ সহোদরসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, কুমিল্লাস্থ সিপিসি-২ এর একটি দল। এ সময় তাদের নিকট থেকে ২৭ হাজার ৮৩৫ পিচ ইয়াবা, বিদেশী মদ, গাঁজা, ফেনসিডিলসহ নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা এবং ৬টি পাসপোর্ট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জেলার সদর উপজেলার বাখরাবাদ গ্রামের এমদাদুল হক (৪০), তার ভাই আবু কাউছার (২৬), ধনুয়াখোলা গ্রামের তৌহিদুল ইসলাম (২৮), একই গ্রামের জাকারিয়া (২৭), মোঃ আলাউদ্দিন (২৭) ও বড়দৌল গ্রামের আব্দুল মতিন (৬২)। রোববার দুপুরে কুমিল্লাস্থ র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবদিকদের এসব তথ্য জানান র‌্যাবের
অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। প্রেস ব্রিফিংয়ে র‌্যাব কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত এমদাদুল হক ও তার ভাই আবু
কাউছারসহ তাদের আরও ৪ ভাই এবং এমদাদুল হকের শ্বশুর গ্রেফতারকৃত আবদুল মতিন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা প্রবাসে থাকার আড়ালে দেশে মাদক ব্যবসা করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। দেশের বিভিন্নস্থানে মাদক ব্যবসায় তাদের রয়েছে কয়েকটি শক্তিশালী নেটওয়ার্ক। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জেলার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ এবং ধনুয়াখোলা গ্রামে শনিবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ বিষয়ে রোববার কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৬ মাদক কারবারী গ্রেফতার র‌্যাব অধিনায়ক মোহাম্মদ সাবিক হোসেন আরও বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার শক্তিশালী নেটওয়ার্কের বিষয়ে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত এমদাদের আরও চার ভাই মোঃ জলিল (৫৫), মোঃ খলিল (৫০), মোঃ লিটন (৩২) ও মোঃ খোকন (২৮) প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পলাতক রয়েছেন।