ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নোয়াখালীতে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
Published : Sunday, 8 August, 2021 at 12:46 PM
নোয়াখালীতে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার নোয়াখালীর বেগমগঞ্জে একটি বাগান থেকে মো. রাশেদ (১৮) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) সকালে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাটুয়ার বাড়ি ও মেস্তরী বাড়ির মাঝামাঝি একটি নির্জন বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত মো. রাশেদ ওই ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলামের ছেলে।

তাজুল ইসলাম জানান, কয়েকদিন আগে প্রতিবেশী রুবেল হেসেনের সঙ্গে তার ছেলে রাশেদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগও করা হয়।

তিনি বলেন, শনিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে রমণীরহাট এলাকা থেকে রুবেলসহ একদল যুবক অটোরিকশায় এসে রাশেদকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুজির পর রোববার (৮ আগস্ট) সকালে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

আলাইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, সকালে এক ইউপি সদস্যের কাছে ঘটনাটি জানতে পেরেই থানায় খবর দিয়েছি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।