ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে আ’লীগ নেতার উদ্যোগে অক্সিজেন সেবা চালু
Published : Wednesday, 4 August, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
দেবীদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের এক প্রসূতীর অক্সিজেনের অভাবে শ^াসকষ্টে করুন মৃত্যু দেখে গুনাইঘর ইউনিয়ন আ’লীগ সভাপতি ও দেবীদ্বার সুজাত আলী সরকারী কলেজের সাবেক জিএস মোঃ মুকুল হোসেনের উদ্যোগে নিজ অর্থায়নে গুনাইঘর ইউনিয়নে করোনা আক্রান্ত সহ শ^াসকষ্টের রোগীদের সেবায় ১০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে অক্সিজেন সেবা চালু করেছেন।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার গুনাইঘর আলিম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই অক্সিজেন সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
গুনাইঘর ইউনিয়ন আ’লীগের সভাপতি জিএস মুকুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীদ্বার সুজাত আলী সরকারী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু হানিফ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন আ’লীগের সভাপতি বিকাশ কুমার দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা মোঃ আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর হোসেন, মোঃ মোখলেসুর রহমান ভূঁইয়া, মোঃ কবির হোসেন, মোঃ শামিম আহমেদ, মোঃ গোলজার আমিন প্রমুখ।
গুনাইঘর ইউনিয়ন আ’লীগের সভাপতি জিএস মুকুল হোসেন বলেন, গত সপ্তাহে গুনাইঘর গ্রামে একজন প্রসূতী অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করেছেন। অনেক জায়গায় অক্সিজেন চেয়েছি, সবগুলো সেবা সংগঠনের নিকট আর কোন অক্সিজেন সিলিন্ডার ছিলনা, তাই এ উদ্যোগ নেই। এছাড়াও করোনার প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় শ^াস কষ্টের রোগীদের অক্সিজেন প্রয়োজন হয়ে পড়েছে। তাই আমার নিজ এলাকায় একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে খাদ্যসহ বিভিন্ন সামগ্রী বিতরণের পাশাপাশি নিজ অর্থায়নে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ‘অক্সিজেন সেবা’ চালু করলাম। ভবিষ্যতে প্রয়োজনে তার সংখ্যা বৃদ্ধি করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু হানিফ বলেন, বৈশি^ক এ অদৃশ্য মহামারীতে মানবিক সেবায় প্রতিটি সচেতন নাগরিককে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। শতাব্দীর পর শতাব্দী নতুন নতুন অদৃশ্য মহামারীর আবির্ভাব ঘটে আসছে। এসব মহামারীর সাথে মোকাবেলা ও যুদ্ধ করে মানুষই বিজয় লাভ করে আসছে। চলমান করোনা ভাইরাসকে পরাজিত করে মানুষই বিজয় লাভ করবে।