বরুড়া গাউছিয়া কমিটি মানবিক টিমকে গ্লাভস পিপিই হস্তান্তর
Published : Wednesday, 4 August, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
কুমিল্লার বরুড়া উপজেলা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের দাফনের জন্য বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলামের তত্ত্বাবধানে লাশ দাফনে তৃতীয় টিম গাউছিয়া কমিটি মানবিক টিম বরুড়াকে ওরাই আপনজন সংগঠন থেকে ১শ গ্লাভস, ২০০ গ্রেট ওয়াল মাস্ক ও পাঁচটি পিপিই দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, ওরাই আপনজন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ ও কোষাধ্যক্ষ দুলাল বৈষ্ণব তাদের হাতে এ গুলো তুলে দেন। এ গুলো গ্রহণ করেন গাউছিয়া কমিটি মানবিক টিম বরুড়া তৃতীয় টিম লিডার মাওলানা মোঃ আবদুল হান্নান, সদস্য মাওলানা মাসুদুর রহমান পাটোয়ারী।