ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে কর্মহীন গরিব অসহায় দুঃস্থদের মাঝে ইউএনওর খাদ্য সামগ্রী বিতরণ
Published : Wednesday, 4 August, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন গরিব অসহায় দুঃস্থ লোকজনের মাঝে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী উপজেলা পরিষদ চত্ত্বর বিতরণ করেন। গত কয়েক দিন ধরে বুড়িচং উপজেলার  বিভিন্ন এলাকার কয়েক শত লোকজনের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান।