বাধ্য হয়ে টি-টোয়েন্টিতে মুশফিক!
Published : Wednesday, 14 July, 2021 at 12:00 AM
জিম্বাবুয়ের বিপে টেস্ট ও
ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে আসার কথা ছিল মুশফিকুর রহিমের। টি-টোয়েন্টিতে
থাকতে চাননি। কিন্তু আকস্মিকভাবে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন এই
উইকেটকিপার ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপে টি-টোয়েন্টি সিরিজে খেলার
সিদ্ধান্ত নিয়েছেন। মূলত অস্ট্রেলিয়ার বিপে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের
কারণেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে মুশফিককে।
মুশফিকের সিদ্ধান্তের
ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘বাংলাদেশ সফরের
আগে অস্ট্রেলিয়া বেশ কিছু শর্ত দিয়েছিল। কোয়ারেন্টিন নিয়ে সেখানে বলা ছিল
দলে থাকা ক্রিকেটারদের দশ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ফলে অস্ট্রেলিয়ার
বিপে সিরিজে যারা দলে থাকবেন তাদের ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। তাই
ক্রিকেটাররা সরাসরি জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেই কোয়ারেন্টিনে চলে যাবে।
মুশফিক যদি ছুটিতে দেশে ফিরতো, তাহলে সিরিজে তার থাকা সম্ভব হতো না। এ
কারণেই সে সিদ্ধান্ত পরিবর্তন করেছে।'
যদিও মুশফিকের টি-টোয়েন্টি
স্কোয়াডে অন্তর্ভুক্তির বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি। শুধু মুশফিকই নন,
ওয়ানডে দলের বেশ কয়েকজন ক্রিকেটারকেই টি-টোয়েন্টির জন্য রেখে দেবেন
নির্বাচকরা। প্রধান নির্বাচক এই ব্যাপারে বলেছেন, ‘যেহেতু ১০ দিন আগে বলয়ে
ঢোকার ব্যাপার আছে। সতর্কতার অংশ হিসেবে আমরা ওয়ানডে দলের বেশ কয়েকজনকে
টি-টোয়েন্টিতে ঢোকাবো। এখনো আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ১৫ তারিখে এই
বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাবো।’
আগামী ২৯ জুলাই বাংলাদেশ সফরে আসার কথা
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। বাংলাদেশ দলও সেদিন জিম্বাবুয়ে থেকে ফিরবে। দুই
দলই তখন জৈব সুরা বলয়ে ঢুকে যাবে। এর পর তারা ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।