ইউরো জয়ের উদযাপনে ইতালিতে খুনোখুনি
Published : Wednesday, 14 July, 2021 at 12:00 AM
স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর ইউরো কাপ জিতেছে ইতালি। ম্যাচের আগে ও পরে লন্ডনে যেমন ইংলিশ সমর্থকেরা ভাঙচুর-অগ্নিসংযোগ করে তা-ব চালিয়েছে, তেমনই ইতালির বিভিন্ন শহরে উদযাপনের বাড়াবাড়িতে ঘটেছে অনাকাঙ্তি ঘটনা। অসংখ্য মানুষের নাচ-গান আর আতশবাজি পোড়ানের মাঝে দেশটির বিভিন্ন স্থানে বেশ কয়েকজন আহত হয়েছেন। একইসঙ্গে একজন খুন হওয়ার ঘটনাও ঘটেছে।
সিসলির কালতাজিরোনে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান ২২ বছর বয়সী এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, দ্রুত গাড়ি চালিয়ে তিনি রাজধানীতে বিজয় উৎসব উদযাপনে যোগ দিতে যাচ্ছিলেন। অন্যদিকে, দেিণর ফোগিয়া শহরের কাছে একজন খুন হয়েছেন। পুলিশের ধারণা, আনন্দ-উৎসবে রাস্তায় তৈরি হওয়া বিশৃঙ্খলাকে কাজে লাগিয়ে তাকে গুলি করে মোটরবাইকে পালিয়ে গেছেন খুনি। খুন হওয়া ওই ব্যক্তির সঙ্গে থাকা তার ছয় বছরের ভাতিজিও গুরুতর আহত হয়েছে।