ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল
Published : Sunday, 6 June, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪০শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার (৫ জুন) বিকেলে উপজেলার জোয়াগ ইউনিয়নের কুুদুটি হাফিজিয়া মাদ্রাসা মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালীন এক পর্যায়ে পুলিশি বাঁধায় পরে নেতৃবৃন্দ।  
এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মফিজ উদ্দিন ভূঁইয়া।
চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ-সাংগঠিক সম্পাদক প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মো. শফিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল বাবু, চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শরীফুজ্জামান শরীফ।
এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম বাবর, মঞ্জুরুল আলম মঞ্জু, সাইফুল ইসলাম সাজ্জাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম, এনায়েত উল্লাহ ফাহাদ, শাহপরান তালুকদার সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সদস্য মো. রুবেল, বরকইট ইউনিয়ন যুবদল সিনিয়র সহ-সভাপতি আনোয়ার পারভেজ শিমুল, জোয়াগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাউসার আলম, গল্লাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মো. রফিক, জোয়াগ ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি ইয়াকুব প্রধান, জোয়াগ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ফারুক হোসেন, বোরহান উদ্দিন রাব্বানি, উপজেলা ছাত্রদল নেতা কাউছার আলম আবির প্রমুখ।