কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
Published : Sunday, 6 June, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪০শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৫ মে) কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের ওই কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এড. তৌহিদুল ইসলাম বাবু।
তিনি জানান- শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্কিষীতে বিশ্ব পরিবেশ দিবসে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচী ঘোষণা করে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল। সেই ধারাবাহিকতায় আমরা কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল ৭টি উপজেলায় বৃক্ষরোপণ করবো।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীবৃন্দ।