ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকায় বজ্রপাতের সময় তিনজনের মৃত্যু
Published : Sunday, 6 June, 2021 at 12:00 AM
রাজধানীর মালিবাগে বজ্রপাতের সময় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর দুইটার দিকে চৌধুরীপাড়ায় আবুল হোটেলের পেছনে সোনামিয়ার গলিতে এ ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বৃষ্টির মধ্যে বজ্রপাতের সময় তিনজনের মৃত্যুর খবর পেয়েছেন তারা।
এরা হলেন- আব্দুল হক (৬৫), সাবিনা ওরফে পাখি (১০) ও ঝুমা (১২)।
বজ্রপাতে নাকি বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি ওসি।
তবে সাবিনার মা জানিয়েছেন, বিদ্যুতায়িত হয়ে তার মেয়ের মৃত্যু হয়েছে।
বেলা পৌনে তিনটার দিকে সাবিনাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন চৌধুরীপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাবিবুর বলেন, “বৃষ্টির সময় তার বাসার সামনে কয়েকটি শিশু ভিজছিল। এ সময় হঠাৎ সাবিনা অচেতন হয়ে পড়ে।”
সাবিনার মা কুলসুম আক্তার জানান, বৃষ্টির সময় সাবিনা ও ঝুমাসহ কয়েকটি শিশু পানিতে ভিজে খেলছিল। তার ধারনা, বিদ্যুতায?িত হয়ে যাওয়া পাশের টিনের ঘরের স্পর্শে তার মেয়ের মৃত্যু হয়েছে।
“সাবিনা অচেতন হওয়ার পর ঝুমা তাকে ধরতে গেলে সে অচেতন হয়ে পড়ে। এরপর আব্দুল হক নামের ওই বৃদ্ধ শিশু দুটিকে উদ্ধার করতে গেলে গেলে তিনিও জ্ঞান হারান,” বলেন তিনি।
সাবিনার বাবা মোহাম্মদ মহসিন রিকশা চালান। নিহত অন্য দু’জনও দরিদ্র পরিবারের।