২ জেলা ও ১৬ সাব-রেজিস্ট্রারকে বদলি
Published : Wednesday, 2 June, 2021 at 12:00 AM
দু-জন
জেলা রেজিস্ট্রার ও ১৬ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করেছে সরকার। মঙ্গলবার
(১ জুন) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এই বদলি অনুমোদন দিয়ে তা
নিবন্ধন মহাপরিদর্শকের কাছে পাঠিয়েছে।
বদলির প্রাপ্যতা হওয়ায় এবং
প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে ১৮ জন জেলা
রেজিস্ট্রার-সাব-রেজিস্ট্রারকে এই বদলির প্রস্তাব আইন মন্ত্রণালয় অনুমোদন
দিয়েছে।
বদলি করা জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের আগামী ১৩ জুনের
মধ্যে বর্তমান দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানে বিজ্ঞপ্তি
জারি করার জন্য নিবন্ধন মহাপরিদর্শককে অনুরোধ করেছে আইন ও বিচার বিভাগ।