
‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০১৯-২০ স্পন্সর্ড বাই ওয়ালটন’-এর প্রথম দিনেই হানা দিয়েছিল বৃষ্টি। থেমে-থেমে বৃষ্টির মধ্যে খেলা মাঠে গড়ালেও মঙ্গলবার (১ জুন) দ্বিতীয় দিনের খেলা হচ্ছে না।
সকাল থেকেই প্রবল বৃষ্টি থাকায় দ্বিতীয় রাউন্ডের সকালের খেলা মাঠে গড়ায়নি। ঢাকা লগের আয়োজক সিসিডিএম শেষ পর্যন্ত আজ দিনের খেলা স্থগিত ঘোষণা করে। সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল থেকেই প্রবল বৃষ্টি থাকায় দ্বিতীয় রাউন্ডের সকালের খেলা মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত আজ দিনের খেলা স্থগিত ঘোষণা করে আয়োজক সিসিডিএম।
সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। এই খেলাগুলো হবে তৃতীয় রাউন্ডের খেলার দিন (৩ জুন)। প্রত্যেক রাউন্ডের খেলা একদিন করে পেছাচ্ছে। অর্থ্যাৎ তৃতীয় রাউন্ডের খেলার জায়গায় হবে দ্বিতীয় রাউন্ড, আর চতুর্থ রাউন্ডের জায়গায় তৃতীয় রাউন্ড।'
আজ সকাল ৯টায় মিরপুরে প্রাইম দোলেশ্বর-খেলাঘর, বিকেএসপির ৩ নম্বর মাঠে রূপগঞ্জ-ব্রাদার্স ও বিকেএসপির ৪ নম্বর মাঠে আবাহনী-ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হওয়ার কথা ছিল।
এছাড়া, দুপুর দেড়টায় তিনটি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল শেখ জামাল-গাজী গ্রুপ (মিরপুর) প্রাইম ব্যাংক-শাইনপুকুর (বিকেএসপি-৪) মোহামেডান-পারটেক্স (বিকেএসপি)। গতকাল প্রথম দিন বিকেএসপিতে হওয়া ওল্ড ডিওএইচএস-রুপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন-প্রাইম দোলেশ্বরের ম্যাচের ফলাফল হয়নি। বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংসে কোনো দল ব্যাটিং করতে পারেনি।
এছাড়া, মিরপুরে আবাহনী-পারটেক্স ও বিকেএসপিতে প্রাইম ব্যাংক-গাজী গ্রুপের মধ্যকার ম্যাচে ওভার কমানো হয়েছিল। শেখ জামাল-খেলাঘর ও মোহামেডান-শাইনপুকুরের মধ্যকার খেলা নির্ধারিত সময়ে শুরু হয়ে সম্পূর্ণ ওভার খেলা হয়েছিল।
প্রথম রাউন্ডে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।