
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ আব্দুল আলী ওরফে লাল মিয়া (৫০) নামে এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্রীকুটা এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) একটি দল এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার লাল মিয়া মেম্বার চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে এবং দেওরগাছ ইউনিয়নের সাবেক মেম্বার।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব ৯-এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লাল মিয়াকে গ্রেফতার করেছে। রাতেই র্যাব তাকে চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।