ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ
Published : Wednesday, 5 May, 2021 at 12:56 PM
দেবিদ্বারে দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণশাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে অসহায়, দুস্থ ও ছিন্নমূল প্রায় চার শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে দেবিদ্বার বিনসালাম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ইফতার  বিতরণ করা হয়। কুমিল্লা উত্তর জেলা আওয়ামীল যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক ইঞ্জি. গাজী রাসেল বিন সালাম।
ইফতার বিতরণকালে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসাইন খান নিখিল’র নির্দেশনায় কুমিল্লা উত্তর জেলা যুবলীগ প্রায় চার শতাধিক  ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এভাবে সব সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগ মানুষের পাশে দাঁড়াবে।
 এসময় আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার সুজাত আলী সরকারী কলেজ’র সাবেক ভিপি মো. ওমর ফারুক, জিএস মো. মোকবুল হোসেন মুকুল, আওয়ামীলীগ নেতা  বিকাশ কুমার দাস, হাজী মোসলেহ উদ্দিন মনিক, হাজী আবুল কালাম আজাদ, মোঃ বিল্লাল হোসেন ডালিম ও দেবিদ্বার বিন সালাম স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ সাহিদা ইসলাম ডলিসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।