ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
একসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন ২৫ বছরের হালিমা
Published : Wednesday, 5 May, 2021 at 12:49 PM
একসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন ২৫ বছরের হালিমামালির হালিমা সিসে নামের এক ২৫ বছর বয়সি গৃহবধূ মরক্কোর হাসপাতালে একসাথে ৯টি সন্তান জন্ম দিয়েছেন।
এর মধ্যে ৭ শিশুর অস্তিত্বের কথা আগে থেকে বুঝতেই পারেন চিকিৎসকরা কিন্তু বাকি ২ শিশুর অস্তিত্ব ধরতে পারেন নি তারা। সন্তান জন্মের আগেই আলোচনায় চলে আসেন এই গৃহবধু। আর ৯ সন্তান জন্ম দিয়ে ননুপ্লেটস অন্তর্ভুক্ত নারী হিসেবে বিরল দৃষ্টান্ত গড়লেন তিনি। খবর দ্য ট্রিবিউনের।

গর্ভাবস্থায়ই আলাচনায় চলে আসেন পশ্চিম আফ্রিকার দেশ মালির হালিমা নামের এই নারী। দেশটির নেতারাও বিষয়টি গুরুত্বসহকারে দেখেন। গত মার্চে যখন চিকিৎসকরা জানান হালিমার বিশেষ যত্নের প্রয়োজন, তখন দেশটির নেতা বাহ এনদাও তাকে মরক্কো পাঠানোর নির্দেশ দেন।

অবশেষে মঙ্গলবার মরক্কোর একটি হাসপাতালে তিনি সিজারের মাধ্যমে পাঁচকন্যা ও চার ছেলেসন্তানের জন্ম দেন।

মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবাই জানান, এখন পর্যন্ত মা ও নবজাতকরা সুস্থ আছেন। চিকিৎসকের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।