ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় দেড় শ’ সংস্কৃতিসেবী পেলেন প্রধানমন্ত্রীর উপহার
Published : Wednesday, 5 May, 2021 at 12:00 AM, Update: 05.05.2021 1:04:42 AM
কুমিল্লায় দেড় শ’ সংস্কৃতিসেবী পেলেন প্রধানমন্ত্রীর উপহার তানভীর দিপু: কুমিল্লার ১৫০ জন অস্বচ্ছল সংস্কৃতিসেবীর হাতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দিলেন কুমিল্লা জেলা প্রশাসন। করোনা স্বাস্থ্যবিধি মেনে গতকাল জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত একটি অনুষ্ঠানে সংস্কৃতিসেবী ও তাদেরে পরিবারের সদস্যদের হাতে এই উপহার তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মোঃ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিত) মোহাম্মদ শাহাদাত হোসেনসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলে ঘরে থাকার আহ্বান জানিয়ে এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলাপ্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, করোনা মহামারির প্রথম ঢেউয়ের সময়ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের জন্য উপহার এসেছিলো। এবারো সে উপহার তুলে দেয়া হচ্ছে সাধারণ মানুষের হাতে হাতে। এর মধ্যে কুমিল্লার সংস্কৃতিসেবীদের জন্য প্রধানমন্ত্রীর এই উপহার খাদ্যসামগ্রী দিতে পেরে আমরা আনন্দিত।   
জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ জানান, লকডাউনের কারনে কুমিল্লার অনেক সংস্কৃতিসেবীই কর্মহীন। যাদের অন্য কোন পেশা নেই তারা বিপদে পড়েছেন। গতবারও আমরা সংস্কৃতিসেবীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার তুলে দিতে পেরেছি। এবারো দেয়া হলো। আশা করি আরো ৫০ জনের জন্য এই উপহার বরাদ্দ করবে জেলা প্রশাসন।