Published : Wednesday, 5 May, 2021 at 12:00 AM, Update: 05.05.2021 1:04:33 AM

নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ
রেড ক্রিসেন্ট সোসাইটির গঠিত এ্যাডহক ম্যানেজিং বোর্ড কমিটির সদস্য হয়েছেন
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও অভিবক্ত কুমিল্লা জেলা
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল। বাংলাদেশ রেড
ক্রিসেন্ট সোসাইটির ১৯৭৩ সালের রাষ্ট্রপতির আদেশ নং-২৬-এর ৯ (সি) (১) এর
প্রদত্ত মতাবলে বর্তমান ম্যানেজিং বোর্ড ভেঙ্গে ৩ (তিন) মাসের জন্য গঠিত ১৪
সদস্য বিশিষ্ট এই এ্যাডহক ম্যানেজিং বোর্ড কমিটির সদস্য হয়েছেন তিনি।
বাংলাদেশ
রেড ক্রিসেন্ট সোসাইটি মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন স্বাক্ষরিত এক
পরিপত্রে ঘোষিত এ্যাডহক ম্যানেজিং বোর্ড কমিটির সদস্য করা হয় মফিজুর রহমান
বাবুলকে। ২৮ এপ্রিল থেকে পরবর্তী তিন মাস নির্ধারণ করা হয়েছে ঘোষিত এই
কমিটি।
উল্লেখ্য, রেড ক্রিসেন্ট সোসাইটি ১৯৭৩ সালের
রাষ্ট্রপতির আদেশ নং-২৬-এর ৯ (সি) (১) এর প্রদত্ত মতাবলে বর্তমান ম্যানেজিং
বোর্ড ভেঙ্গে ০৩ (তিন) মাসের জন্য এই এ্যাডহক ম্যানেজিং বোর্ডের ভাইস
চেয়ারম্যান হলেন নুর-উর-রহমান এবং ট্রেজারার এম এ ছালাম।