ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ফখরের রেকর্ড ১৯৩ ছাপিয়ে দ. আফ্রিকার জয়
Published : Sunday, 4 April, 2021 at 11:00 PM
ফখরের রেকর্ড ১৯৩ ছাপিয়ে দ. আফ্রিকার জয়প্রায় সাড়ে তিনশ রানের লক্ষ্য তাড়ায় সব সতীর্থের ব্যর্থতার মাঝে একাই লড়াই করলেন ফখর জামান। দিক হারানো দলকে রেকর্ড গড়া সেঞ্চুরিতে লড়াইয়ে ফেরান, নতুন করে জাগিয়েছিলেন জয়ের আশাও। শেষ পর্যন্ত অবশ্য ৭ রানের জন্য দ্বিশতক না পাওয়ার হতাশা নিয়ে ফিরেছেন পাকিস্তানি এই ব্যাটসম্যান। দারুণ জয়ে সিরিজে সমতা টেনেছে দক্ষিণ আফ্রিকা।
জোহানেসবার্গে রোববার দ্বিতীয় ওয়ানডেতে ১৭ রানে জিতেছে স্বাগতিকরা। ৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ফখরের বীরত্বে লড়াই করে সফরকারী করতে পারে ৩২৪ রান।

তিন ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়।