ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকামুখী ফ্লাইট গেলো কলকাতায়
Published : Sunday, 4 April, 2021 at 10:57 PM
ঢাকামুখী ফ্লাইট গেলো কলকাতায়রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় হঠাৎ ঝড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি চারটি ফ্লাইট। এরমধ্যে তিনটি ফ্লাইট গেছে চট্টগ্রামে এবং তার্কিশ এয়ারের একটি কার্গো ফ্লাইট বাধ্য হয়েছে ভারতের কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে। একই কারণে কিছু ফ্লাইটও ছেড়েছে দেরিতে।

ঝড়ের কারণে বিপত্তির কথা জানিয়ে শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল-আহসান বলেন, কিছু ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারেনি।

বিমানবন্দর সূত্র জানায়, ইউএস বাংলার একটি ফ্লাইট বরিশাল থেকে ঢাকার পথে আসলেও ঝড়ের কারণে নামতে না পেরে চট্টগ্রামে চলে যায়। কুইক এয়ার কার্গোর একটি ফ্লাইট চীন থেকে ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম চলে যায়। কক্সবাজার থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইট চট্টগ্রামে নামে। অন্যদিকে তার্কিশ এয়ারের একটি কার্গো ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।