ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রামে সাংবাদিকের লাশ উদ্ধার
Published : Sunday, 4 April, 2021 at 7:47 PM
চট্টগ্রামে সাংবাদিকের লাশ উদ্ধারচট্টগ্রামের মিরসরাইয়ে নিজ কার্যালয় থেকে এক সাংবাদিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে মিরসরাই সদর এলাকা থেকে সুজন মণ্ডল (৪০) নামের ওই সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়।

সুজন মিরসরাই পৌর এলাকার নয় নম্বর ইউনিয়নের বাসিন্দা। তিনি দৈনিক ইত্তেফাকের মিরসরাই প্রতিনিধি ছিলেন। তার বাবা নিরদ বরণ মণ্ডলও মিরসরাইয়ের একজন প্রবীণ সাংবাদিক।

মিরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, রাত পর্যন্ত সাংবাদিক সুজন মণ্ডলের খোঁজ না মেলায় তার বন্ধুরা পুলিশে খবর দেন।

“পুলিশ মিরসরাই সদর এলাকায় সুজনের নিজস্ব চেম্বারে গিয়ে সেটি ভেতর থেকে বন্ধ পায়। পরে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে চেয়ারে সুজনের মরদেহ পাওয়া যায়।

“তার গলার কাছে একটি রাবারের পাইপ পাওয়া গেছে। তিনি আত্মহত্যা করেছে কি না বিষয়টি খতিয়ে দেখছি।”

লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।