ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগারে বৃদ্ধা রোগীর ঝুলন্ত লাশ
Published : Wednesday, 3 March, 2021 at 12:00 AM, Update: 03.03.2021 2:41:15 AM
হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগারে বৃদ্ধা রোগীর ঝুলন্ত লাশনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শৌচাগার থেকে সাজেদা বেগম (৬২) নামে এক বৃদ্ধা রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের শৌচাগারে ভীমের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত সাজেদা বেগমের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের ডহরগোপ গ্রামে। তার বাবার নাম শাহাব উদ্দিন। বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এই ঘটনায় হোমনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  
হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সালাম সিকদার জানান, গত জানুয়ারি মাসের ১৮ তারিখ সকাল সোয়া ১১টার দিকে শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন সাজেদা বেগম। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে মহিলা ওয়ার্ডের শৌচাগারে যান সাজেদা বেগম। অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও তিনি বের না হওয়ায় ও দরজা বন্ধ থাকায় অন্যান্য রোগীরা হাসপাতালের শৌচাগারের ভেন্টিলেটর দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. ফজলুল করিম জানান, বৃদ্ধার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,ওই নারী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর বিন্তারিত জানা যাবে।