সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাকশীমুল ইউনিয়নে জহিরুল ইসলামের মোটরসাইকেল শোভাযাত্রা
Published : Monday, 15 February, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। শুক্রবার কুমিল্লার বুড়িচং উপজেলা যুবলীগ নেতা এবং বাকশীমুল ইউনিয়ন ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম আসন্ন ইউনিয়ন নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অর্ধশত মোটর সাইকেল নিয়ে এক শোভাযাত্রা ধর্মনগর নিজ গ্রাম থেকে বের করে। মোটর সাইকেল শোভা যাত্রাটি বের হয়ে আজ্ঞাপুর, কোদালিয়া, কালিকাপুর, বাকশীমুল, বলরামপুর, পীতাম্বর, কাঞ্চনপুর, মাশরা, ফকির বাজার, পাহাড়পুর, ভৈরবপুর, বেলবাড়ি, জামতলা, কালিকৃষ্ণ নগর, আনন্দপুর, জঙ্গলবাড়ি, জামতলাসহ বিভিন্ন গ্রামে প্রদক্ষিণ করে।
এসময় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ কামাল উদ্দিন মাষ্টার, হোরন সর্বদার, শামসুল আলম মেম্বার, আব্দুল কুদ্দুস মেম্বার, মোস্তফা মেম্বার, যুবলীগ নেতা আবুল হাসেম, বিল্লাল হোসেন, আবুল কালাম, মজিবুর রহমান, রিপন, রফিকুল ইসলাম, উজ্জ্বল, মনির হোসেন, আব্দুল সালাম, রফিক, পলাশ, ছাত্রলীগ নেতা অভি, একরামুল করিম, রনি, খলিল, আমিনুল ইসলাম, নাইম,সিয়াম, শরীফ, সফিক, প্রমুখ।