বুড়িচং বাকশীমুলে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
Published : Monday, 15 February, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।। কুমিল্লার বুড়িচং বিদ্যানন্দন সামাজিক সংঘের উদ্যোগে বাকশীমুল উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ১৩ ফেব্রুয়ারি শনিবার শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও চ্যাম্পিয়ন এবং আনারআপের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা (দ.) জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন। উক্ত টুনার্মেন্টের উদ্বোধক ছিলেন এবং প্রথম পুরস্কার বিতরণ করেন অধ্যক্ষ মাওলানা মীর মো. ছলিম উল্লাহ সেলিম। খেলাটি নাসির একাদশ বনাম শাকিল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে শাকিল একাদশ চ্যাম্পিয়ন ও নাসির একাদশ রানারআপ হয়। বাকশীমুল ইউপি চেয়ারম্যান মো. আবদুল করিমের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জামশেদুল আলম, বাকশীমূল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. আবদুর রশীদ, আয়েত আলী মেম্বার, বাকশীমূল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মফিজুল ইসলাম, মো. জয়নাল হোসেন শামীম, অধ্যক্ষ মীর মো. ছলিম উল্লাহ্য সেলিম, মো. মনিরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম স্বপন, যুবলীগ নেতা দুলাল আহাম্মদ, মাহফুজুর রহমান। পরিচালনায় ছিলেন মো.মাহাবুবুর রশীদ মেম্বার। সৌজন্যে ছিলেন শাহজালাল টুটুল। সার্বিক দায়িত্বে ছিলেন যোবায়ের হোসেন, কাউছার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা স্বপন দেওয়ান, বাকশীমূল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল হেলাল, মহিলা মেম্বার, ইয়াসমিন আক্তার, রিংকু আক্তার ও শিল্পী আক্তার।