ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে ডা. জসিম উদ্দিন ফাউন্ডেশনের  ফ্রি মেডিক্যাল ক্যাম্প
Published : Monday, 15 February, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ।।
কুমিল্লার দেবিদ্বারে ডা. জসিম উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউসুফপুর আইডিয়াল হাইস্কুল মাঠে দিনব্যাপী ফ্রি এ মেডিক্যাল ক্যাম্পে প্রায় এক হাজার অসহায় দরিদ্র মানুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চিকিৎসা ও ওষধ নেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্যোগতা  অ্যাডভোকেট মাজহারুল হক মামুন জানান, প্রতি বছরই ডা. জসিম উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে আমরা এ মেডিক্যাল ক্যাম্প করে থাকি। এর মাধ্যমে প্রান্তিক এ অঞ্চলের অসহায় দারিদ্রপীড়িত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে পারেন। ক্যাম্পের প্রতিটি বিভাগে এমবিবিএস, বিসিএস, গাইনি সার্জন, কনসালটেন্টসহ বিভিন্ন পর্যায়ের ডাক্তার রয়েছেন। যতক্ষণ রোগী আসবে ততক্ষণ ক্যাম্প চলবে। এছাড়াও এ ফাউন্ডেশন সামাজিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, দরিদ্রদের খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচী, গরীব ও অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা, বাল্য বিয়ে, যৌতুককে নিরুৎসাহিত করা, দরিদ্র মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা, শিক্ষার্র্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা সামাজিক কাজ করছে। আমাদের লক্ষ্য আমরা এ ইউসুফপুরকে একটি আদর্শ গ্রাম রূপান্তিত করব। আমাদের এ কাজে এ এলাকার নানা শ্রেণির পেশার মানুষ সহযোগিতা  করেছেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোসা. সালমা বানু, ডা. এনামুল হক, ব্যবসায়ী আবুল বাসার, বাবুল সরকার, সুলতান আহমেদ প্রমুখ। সহযোগিতায় ছিলেন, ইউসুফপর যুব সংঘ, ইউসুফপুর শান্তি সংঘ এবং টিম  মেডিক্যালের শিক্ষার্থীরা।