ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেটলাইফ বাংলাদেশের ব্রাঞ্চ ম্যানেজারে পদোন্নতি পেলেন দেবিদ্বারের বিল্লাল
Published : Monday, 15 February, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
মেট লাইফ বাংলাদেশ (আলিকো) ব্রাঞ্চ ম্যানেজারে পদোন্নতি পেলেন দেবিদ্বারের মো. বিল্লাল হোসেন। পদোন্নতি পেয়ে তিনি মেট লাইফ বাংলাদেশ (আলিকো)’র মৌচাকস্থ ব্রাঞ্চ ম্যানেজার হয়েছেন।  
বিল্লাল হোসেন ২০১১ সালে ঢাকার মৌচাকস্থ ইউনুস এজেন্সিতে ফিনানসিয়াল এসোসিয়েট পদে যোগদান করেন। যোগদানের পর কর্মদক্ষতা আর গ্রাহকদের মাঝে আন্তরিক সেবাদানে সকলের প্রশংসা পেয়েছেন।
পরে ২০১৬ সালে তিনি ফিনানসিয়াল এসোসিয়েট থেকে একই ব্রাঞ্চে ইউনিট ম্যানেজার হিসেবে পদোন্নতি পান। এরপর মেট লাইফে টানা চার বছরের কর্মস্পীহায় ২০২০ সালে সারা দেশে ইউনিট ম্যানেজার পারফরম্যান্সে প্রথমস্থান অর্জন করে ব্রাঞ্চ ম্যানেজারে পদোন্নতি পান। বর্তমানে তিনি ঢাকাস্থ মৌচাক ইউনুস এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।  বিল্লাল হোসেন দেবিদ্বার  পৌর এলাকার ফতেহাবাদ এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মৃত মো.রফিকুল ইসলামে ছেলে। প্রসঙ্গত, ১৯৫২ সালে বাংলাদেশে মেট লাইফ আলিকো অফ বাংলাদেশের যাত্রা শুরু। এটি বিদেশী বীমা প্রতিষ্ঠান। বর্তমানে এই বীমা প্রতিষ্ঠানের ঢাকা শহরে মোট ১১০টি শাখা রয়েছে।