
দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বীরমুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত সোমবার ২ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর বিভিন্ন দিক পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন। পরিদর্শকালে তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর বিভিন্ন দোকান,জেনারেটর,বৈদ্যুতিক সংযোগ সর্বোপরি ছাদের কাজ এর মানের বিভিন্ন দিক ঘুরে দেখেন। এসময় উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা প্রকৌশলী অনুপ কুমার বিশ্বাস, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাসুদ খান, উপজেলা সমাজ সেবা অফিসার মো. আ: আউয়াল, যাচাই বাছাই কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আবদুস ছালাম খন্দকার, বুড়িচং সদর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. মোসলেহ উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা মো. ময়নাল হোসেন ফকির, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার মো. শরীফুল ইসলাম ভূইয়া। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য আলমাস হোসেন সহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধাগণ।