ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘পরিত্যক্ত ককটেল’ বিস্ফোরণে ২ বোন আহত
Published : Tuesday, 2 February, 2021 at 1:02 PM
 ‘পরিত্যক্ত ককটেল’ বিস্ফোরণে ২ বোন আহতচাঁপাইনবাবগঞ্জ শহরের বিদরপুর এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই বোন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আহত শিশুরা হল- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিদরপুর মহল্লার আশরাফুল হকের মেয়ে মহরিম আক্তার মায়া (১১) ও মারিয়া (৩)।

সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে শিশুরা বাড়ির সামনে খেলছিল। এ সময় পরত্যিক্ত জায়গায় একটি কৌটা দেখেতে পেয়ে তা নিয়ে খেলতে গেলে বিস্ফোরিত হয়। এতে তারা আহত হয়।

আহত দুই বোনকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে বড় বোনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আর ছোট বোনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, “বিস্ফোরিত জিনিসটি ককটেল ছিল। ওটা ওখানে কিভাবে এসেছে তা খতিয়ে দেখবে পুলিশ।”