ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২০ কেজির কাতল জেলের জালে
Published : Tuesday, 2 February, 2021 at 12:38 PM
 ২০ কেজির কাতল জেলের জালে রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ২শ গ্রাম ওজনের একটি কাতল মাছ।  

মঙ্গলবার ভোরে দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় ধরা পড়ে মাছটি।
দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা জানান, ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন জেলে কোব্বাত হালদার। এ সময় তার জালে বিশাল আকৃতির এই কাতলটি ধরা পড়ে।