ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক কক্সবাজারে
Published : Tuesday, 2 February, 2021 at 12:00 PM
অস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক কক্সবাজারে কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটকের খবর জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার ওমরখাল ব্রিজ সংলগ্ন নুর হাসেমের বাড়ির সামনে থেকে সোমবার রাতে তাদের আটক করা হয়।

এরা হলেন- টেকনাফের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এ-৩ ব্লকের আমির হোসেনের ছেলে ছৈয়দ হোসেন (৫৫) ও মুচনি রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আজিজুল হকের ছেলে বদি আলম (২০)।

কমান্ডার আজিম আহমেদ বলেন, “কয়েকজন অস্ত্রধারী ব্যক্তির অবস্থানের গোপন খবরে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা ফেলে ১০ জন পালিয়ে যায় এবং ধাওয়া দিয়ে দুই রোহিঙ্গাকে আটক করা হয়।”

পরে আটক দুজনের তথ্যে ওই বস্তাগুলো থেকে দেশীয় দশটি বন্দুক উদ্ধার করা হয় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করেছে র‌্যাব।