ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
Published : Tuesday, 2 February, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
কুমিল্লার চৌদ্দগ্রামের হাড়িসর্দার বাজার মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের  সভাপতি বেলাল হোসেন মেম্বারের সভাপতিত্বে অতিথি ছিলেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী আরিফুর রহমান, হাড়িসর্দার বাজার মানবকল্যাণ ফাউন্ডেশনের পরিচালক আশিকুল হাসান সুমন, মাহফুজুর রহমান, মোঃ রাসেল, মোঃ তারেক, মোঃ হাসান, আজিম, মাঈন উদ্দিন ও আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শীতের সময়ে শীতবস্ত্র পেয়ে সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গরিব ও অসহায় পরিবারের সদস্যরা।