চৌদ্দগ্রামে গণসংবর্ধনা ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
Published : Tuesday, 2 February, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের উপদেষ্টাম-লীর সদস্য হওয়ায় ভার্ডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এমরানুল হক কামালকে গণসংবর্ধনা ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার রাতে কনকাপৈত ইউনিয়নের পন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ভার্ডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এমরানুল হক কামাল। প্রধান বক্তা ছিলেন ফুয়াং ফুডের ডিরেক্টর মেজর অবসর প্রাপ্ত মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মাস্টার আব্দুল খালেকের সভাপতিত্বে ও ইউপি মেম্বার ডাঃ সোহরাওয়ার্দীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, ভার্ডের প্রশাসনিক কর্মকর্তা ভিরোসন বিশ^াস, আ’লীগ নেতা আবু বক্কর সিদ্দিক, আলা উদ্দিন, খোরশেদ আলম, শাহাব উদ্দিন, আবু হানিফ, গোলাম মোস্তফা, লক্ষণ চন্দ্র দাশসহ আরও অনেকে। ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ভাই ভাই বেকারীকে হারিয়ে বিজয়ী লাভ করে আবরার ষ্টোর। এদিকে ভার্ড কামালকে উপজেলা আ’লীগের উপদেষ্টাম-লীর সদস্য মনোনীত করায় সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পন্নারা গ্রামবাসী।