ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাই-ময়নামতি প্রকল্পের সুফলভোগীদের মাঝে উন্নত জাতের মুরগির বাচ্চা বিতরণ
Published : Tuesday, 2 February, 2021 at 12:00 AM
গতকাল লালমাই-ময়নামতি প্রকল্পের সুফলভোগীদের মাঝে উন্নত জাতের মুরগি পালনের লক্ষ্যে ৩৫০০ টি মুরগির বাচ্চা ১৭৫ জন সুফলভোগীকে বিতরণ করা হয়েছে। প্রকল্পের সুফলভোগীদের মাঝে মুরগির বাচ্চা বিতরণ করেন বার্ডের যুগ্ম পরিচালক ও লালমাই ময়নামতি প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক ড. আনোয়ার হোসেন ভূঁঞা। বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন লালমাই-ময়নামতি প্রকল্পের কম্পোনেন্ট লিডার (জীবিকা উন্নয়ন) সালাহ উদ্দিন ইবনে সাঈদসহ বার্ডের অন্যান্য কর্মকর্তাগণ। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লা কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় কুমিল্লা জেলার আদর্শ সদর, বুড়িচং ও সদর দক্ষিণ উপজেলায় ইতিমধ্যে ২৯৭টি গ্রাম উন্নয়ন সংগঠন সৃজন করা হয়েছে এবং প্রায় ১৩,৬০৫ জন সুফলভোগী এ সকল সংগঠনের সদস্যপদ গ্রহণ করেছেন।
প্রসঙ্গত: লালমাই-ময়নামতি পাহাড়ী এলাকার জনগণের আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে বর্তমান সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের (লোটাস কামাল) পরামর্শ মোতাবেক বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কর্তৃক ‘সমন্বিত কৃষি কর্মকান্ডের মাধ্যমে কুমিল্লার লালমাই-ময়নামতি এলাকার জনগণের জীবন-জীবিকার মানোন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয় এবং ২০১৬ সালের ২১ নভেম্বর প্রকল্পটি অনুমোদন লাভের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়।