চৌদ্দগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র জিএম মীর হোসেনকে সংবর্ধনা
Published : Tuesday, 2 February, 2021 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার নবনির্বাচিত মেয়র জিএম মীর হোসেন মীরুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চিওড়া ও ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীরা। সোমবার ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ জসিম, আ’লীগ নেতা আবদুর রশিদ ভুঁইয়া, সায়েদুল হক আবু, হারুন রশিদ ভুঁইয়া, ইব্রাহিম আলম মেম্বার, আবদুল কুদ্দুস তুহিন, জামাল উদ্দিন, মোঃ সোলেমান, একরাম হোসেন পারভেজ, জহির রায়হান খান, হাজী আবদুল করিম, রাসেল হায়দার, মহসিন স্বপন, ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি এডভোকেট নাঈমুল হক মজুমদার, সাধারণ সম্পাদক কাজী জাফর চেয়ারম্যান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, জামাল চৌধুরী, বেলাল হোসেন মেম্বার, সোহাগ, মিজান, পিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।