পচেত্তিনোর অধীনে পিএসজির প্রথম জয়
Published : Monday, 11 January, 2021 at 12:00 AM
প্যারিস
সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ হিসেবে প্রথমবারের মতো জয়ের দেখা পেলেন
মাউরিসিও পচেত্তিনো। লিগ ওয়ানের ম্যাচে শনিবার রাতে ব্রেস্টকে ৩-০ ব্যবধানে
উড়িয়ে দিয়েছে তার শিষ্যরা।
নিজেদের মাঠে ম্যাচের ১৬তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন মইজে কেন। বিরতির আগে আরো কয়েকটি আক্রমণ করেও গোলের দেখা পাননি এমবাপ্পেরা।
বিরতির
পরও নিজেদের আধিপত্য ধরে রাখে পিএসজি। ম্যাচের ৮১তম মিনিটে কিলিয়ান
এমবাপ্পের পাসে ব্যবধান দ্বিগুণ করেন মাওরো ইকার্দি। দুই মিনিট পর ৩-০ তে
এগিয়ে যায় স্বাগতিকরা। ইকার্দির পাসে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন
পাবলো সারাবিয়া।
এ জয়ের ফলে ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পিএসজি। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে
শীর্ষস্থান ধরে রেখেছে লিঁও।