ঢাকায় পৌঁছেছে উইন্ডিজ ক্রিকেট দল
Published : Monday, 11 January, 2021 at 12:00 AM
বাংলাদেশের
বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
দল। এমিরেটস এয়ারলাইনস যোগে রোববার সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ক্যারিবীয়রা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে প্রায় ১১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ।
এদিকে,
কোভিড-১৯ ও ব্যক্তিগত অজুহাতে এই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ১২
ক্যারিবীয় ক্রিকেটার। তাই বাধ্য হয়ে দ্বিতীয় সারির দল নিয়েই খেলতে এসেছে
উইন্ডিজ। বাংলাদেশ সফরে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন জেসন
মোহাম্মদ। আর টেস্টে দলের অধিনায়কত্ব সামলাবেন ক্রেইগ ব্র্যাথওয়েট।
বাংলাদেশের
বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের আগে তিন
ম্যাচের ওয়ানডে সিরিজেও অংশ নিবে দুদল। ২০, ২২ ও ২৫ জানুয়ারি হবে তিন
ওয়ানডে। ৩ ও ১১ ফেব্রুয়ারি শুরু হবে টেস্ট সিরিজের দুই ম্যাচ।