ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৯ মাস পর আন্তর্জাতিক ক্যাম্প; ক্রিকেটারদের আনন্দ ধরে না
Published : Monday, 11 January, 2021 at 12:00 AM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে গতকাল রবিবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন পর্ব শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আবারো আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুতি শুরু করতে পেরে সবাই উচ্ছসিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। গত ফেব্রুয়ারি-মার্চে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি ছিল টাইগারদের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।
আজ দলের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত বলেন, 'আমরা অনেক উচ্ছসিত। দীর্ঘ বিরতির পর জাতীয় দল একত্রে ক্যাম্প করছি। এখানে আজ দারুন অনুশীলন সেশন হলো। আমরা অনেক উপভোগ করেছি। যদিও আমরা সম্প্রতি দুটি টুর্নামেন্টে একত্রে ছিলাম। কিন্তু জাতীয় দলের ড্রেসিংরুমে একত্রে থাকার অনুভূতিটাই আলাদা।'
আইসিসি বিশ্বকাপ টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনো পয়েন্টের দেখা পায়নি বাংলাদেশ। তাই প্রথমবারের মত পয়েন্ট সংগ্রহ করার ভালো সুযোগ থাকছে টাইগারদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজও আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। সিরিজটির গুরুত্ব অনেক বেশি। কারণ ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ঝুলিতে পয়েন্ট সংগ্রহ করতে হবে। র‌্যাংকিংয়ের অষ্টমস্থানে থাকলেই পরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ। নয়তো বাছাই পর্ব খেলতে হবে।
সিরিজে সুযোগ সর্ম্পকে অনেক বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশের খেলোয়াড়রা। শান্ত বলেন, 'আমি মনে করি, আমাদের প্রস্তুতি ভালো। যদিও আমরা এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছি। ইতোমধ্যে আমরা বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ খেলেছি। তাই আমাদের প্রস্তুতি ভালো হয়েছে এবং আমরা এটি নিয়ে আমাদের মধ্যে আলোচনা করেছি। আমরা নিজেদের মধ্যেই দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলব। আশা করি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো সমস্যা হবে না।'





রোমাঞ্চকর ফাইনালে আবারও চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
আগের দিনের সংবাদ সম্মেলনে বসুন্ধরা কিংসকে ‘ফেরারি’ এবং নিজেদেরকে ‘টয়োটা’ বলেছিলেন সাইফ স্পোর্টিং কোচ পল জোসেফ পুট। সাইফ স্পোর্টিংয়ের স্বপ্ন ভেঙে ফেডারেশন কাপের মুকুট ধরে রাখল বসুন্ধরা কিংস। আজ রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে  সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্কার ব্রুজেনের দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংসকে এগিয়ে নেন রাউল অস্কার বেসেরা। আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান এই ফরোয়ার্ডের গোলটিই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিয়েছে।
ম্যাচের চতুর্থ মিনিটে কিংসের তপু বর্মন জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি। ষোড়শ মিনিটে সতীর্থের লং বল ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা বিশ্বনাথ ঘোষের শট ফিরিয়ে দেন সাইফ স্পোর্টিংয়ের গোলরক্ষক পাপ্পু হোসেন। ১৯তম মিনিটে সতীর্থের থ্রুস পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিলেও তালগোল পাকিয়ে শট নিতে পারেননি সাইফ স্পোর্টিংয়ের ইকেচুকু কেনেথ। নাইজেরিয়ান ফরোয়ার্ডের ব্যাকপাসে স্বদেশি জন ওকোলির জোরালো শট ক্রসবারের উপর দিয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুতে রহমতের আচমকা দূরপাল্লার শট প্রথম দফায় লাফিয়ে ফিস্ট করার পর দ্বিতীয় প্রচেষ্টায় গ্লাভসে নেন জিকো।অবশেষে ৫২তম মিনিটে ম্যাচে প্রথম গোলের দেখা মেলে। প্রতি-আক্রমণে রবসন দি সিলভা রবিনহোর পাস ধরে নিখুঁত শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন বেসেরা। প্রতিযোগিতায় এই নিয়ে তার গোল হলো ৫টি। তবে ৬০তম মিনিটে তিনি আরেকটি সুযোগ নষ্ট করেন। ৬৯তম মিনিটে দারুন এক সুযোগ মিস করে সাইফ স্পোর্টিং। কেনেথের বুলেট গতির শট কর্নারের বিনিময়ে ফেরান জিকো। ১-০ গোলের দারুন জয় নিয়ে শিরোপা উঁচিয়ে ধরে বসুন্ধরা কিংস।