স্মিথ-কোহলিকে হটিয়ে সেরা উইলিয়ামসন
Published : Friday, 1 January, 2021 at 12:00 AM
বছরের
শেষ দিন সুখবর পেলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টেস্ট র্যাংকিংয়ে
শীর্ষস্থান নিয়ে বছর শেষ করছেন তিনি। আবার বছর শুরু করবেন টেস্ট
র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে। আইসিসির সর্বশেষ
খেলোয়াড় র্যাংকিং অনুযায়ী, টেস্টের সেরা ব্যাটসম্যান হয়েছেন উইলিয়ামসন।
পাকিস্তানের
বিপে বক্সিং ডে টেস্টে মাউন্ট ম্যাঙ্গনুইয়ে দারুণ এক সেঞ্চুরি করেন কেন
উইলিয়ামসন। তার ওই সেঞ্চুরিতে ভর করে দলও জয় পেয়েছে সিরিজের প্রথম টেস্টে।
তিনি তাই টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে থাকা স্টিভ স্মিথ ও দুইয়ে থাকা বিরাট
কোহলিকে হটিয়ে শীর্ষস্থান নিয়েছেন।
পিতৃত্বকালীন ছুটিতে থাকায় বিরাট
কোহলি অস্ট্রেলিয়ার বিপে বক্সিং ডে টেস্টে খেলেননি। র্যাংকিংয়ে তাই দুইয়ে
আছেন তিনি। তাছাড়া অজিদের বিপে বাকি থাকা দুই টেস্টেও খেলবেন না কোহলি।
সিরিজ শেষে র্যাংকিংয়ে তাই আরও নিচে নেমে যেতে পারেন ভারতীয় অধিনায়ক। তবে
স্মিথ বক্সিং ডে টেস্টের দুই ইনিংসে শূন্য এবং ৮ রান করার র্যাংকিংয়ে এক
থেকে তিনে নেমে গেছেন।
দলকে নেতৃত্ব দিয়ে সেঞ্চুরি করে এবং জিতিয়ে টেস্ট
র্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ছয় নম্বরে এসেছেন রাহানে। এছাড়া অস্ট্রেলিয়ার
মার্নাস লাবুশানে আছেন চারে এবং পাকিস্তান অধিনায়ক বাবর আযম আছেন পাঁচে।
বোলারদের মধ্যে প্যাট কামিন্স শীর্ষেই আছেন। দুইয়ে আছেন ইংলিশ পেসার
স্টুয়ার্ড ব্রড। এছাড়া কিউই পেস জুটি নেইল ওয়াগনার ও টিম সাউদি সাউদি আছে
তিনে ও চারে। মিশেল স্ট্রাক পাঁচে। স্পিনার হিসেবে সেরা দশে আছেন কেবল
রবিশচন্দন অশ্বিন (৭)।
টেস্ট র্যাংকিংয়ে আসেনি কোন বদল। স্টুয়ার্ড ব্রড
শীর্ষেই আছেন। এরপর আছেন জেসন হোল্ডার এবং রবিন্দ্রজাদেজা। বাংলাদেশ
অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন চারে। তবে জানুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট
ইন্ডিজের বিপে সিরিজে ভালো করে র্যাংকিংয়ে উন্নতি আনার সুযোগ আছে তার
সামনে।